https://www.facebook.com/obaidul1991
রাতে দেরিতে বাড়ি ফেরা নিয়ে বিরোধ, বিজয়নগরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু
- Update Time : ০২:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৮৯ Time View
মাহমুদুল হাসান জামিল ,বিজয়নগর উপজেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে স্বামীর রাতে দেরিতে বাড়ি ফেরা নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. জুনাঈদ মিয়ার (৩০) বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে একই গ্রামের জুনাঈদ মিয়ার সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কলহ-বিবাদ হতো। বিশেষ করে স্বামীর রাতে দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হতো। অভিযোগ রয়েছে, এ নিয়ে রিমাকে বিভিন্ন সময়ে মারধর ও নির্যাতন করতেন তাঁর স্বামী।
https://www.facebook.com/profile.php?id=61595446886442
এরই ধারাবাহিকতায় রোববার রাতে তাঁদের মধ্যে বিরোধের একপর্যায়ে রিমাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে স্বামীর বাড়ির লোকজন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





























