
মোঃ নাসিরউদ্দিন ,ভ্রাম্যমাণ প্রতিনিধি : ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | বুধবার আজ রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ। ডিআইজি মহোদয় রাজশাহী জেলায় পৌঁছালে রাজশাহী জেলা পুলিশের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জনান পুলিশ সুপার, রাজশাহী মহোদয়। সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি মহোদয়। দায়িত্ব পালনে বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্যও পুলিশ সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন তিঁনি। দায়িত্বের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
https://www.facebook.com/BangladeshNezameislamparty
সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেন ডিআইজি মহোদয়। এ সময় তিনি ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন। সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডিআইজি মহোদয় রাজশাহী জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

























