০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

মোঃ তাজওয়ার রহমান প্রান্ত তার প্রাথমিক শিক্ষালয়গূলোর বিদ্যার্জনের লড়াইয়ে বিজয়ী

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২৯ Time View
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন,  রাজধানী ঢাকা হতে একশত বাহাত্তর কিলোমিটার দক্ষিণে- ১৯৮৪ ইং সালে উৎপন্ন দ্বীপপূঞ্জাঞ্চলীয় ও চরাঞ্চলীয় জেলা- ভোলা জেলা সদর হতে তিয়াত্তর কিলোমিটার দক্ষিণের সামুদ্রিক এলাকায় ঊনবিংশ শতাব্দীর ষাট দশকের প্রথমার্ধের চরফ্যাশন থানা নিয়ে গঠিত চরফ্যাশন উপজেলার চরফ্যাশন থানা সদরের চরফ্যাশন পৌরসভার চার নং ওয়ার্ডের চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ তাজওয়ার রহমান প্রান্ত- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরবোজ্জ্বল বিদ্যা যুদ্ধে বিজয় লাভ করনান্তে- তার প্রাথমিক শিক্ষা গ্রহণের শিক্ষাগুরুদের সুনাম উজ্জ্বল হয়েছে।  ২০২৫ ইং সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করায় ঢাকার মিরপুরের হোপ ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন, চরফ্যাশন স্কুল অ্যান্ড কলেজ ও চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ তাজওয়ার রহমান প্রান্ত এর প্রশংসা করেছেন। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি লাভ করায় তার পারিবারিক অভিভাবক দাদা, চাচা, পিতা, মাতা, নানী, মামা ও অন্যান্য আত্মীয়-স্বজনেরা মোঃ তাজওয়ার রহমান প্রান্তকে নিয়ে সন্তুষ্ট হয়েছেন। তার এক দাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডক্টর আব্দুস সালাম ও আরেক দাদা হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ তাজওয়ার রহমান প্রান্তর বাল্যকালীন বিদ‌্যাবিজয়ার্জনে ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার (১২ জুলাই ২০২৬ ইং তারিখে) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ ইং সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দেশজুড়ে লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেধার  লড়াইয়ে প্রান্ত’র এই অসামান্য বিদ্যা বিজয় অর্জনে তার বন্ধুদের মনেও অকৃত্রিম আনন্দের বন্যা বইছে। প্রান্তর এই অভাবনীয় সাফল্যে তার প্রবাসী আত্মীয় অভিভাবকরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিক-নির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও মোঃ তাজওয়ার রহমান প্রান্ত যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে- সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন। মোঃ তাজওয়ার রহমান প্রান্তের পাঠ গ্রহণের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান চরফ‌্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষকেরা এই কৃতিত্বে অত্যন্ত গর্বিত। শিক্ষকেরা বলেন, প্রান্ত শুরু থেকেই অত্যন্ত মনোযোগী এবং মেধাবী একজন শিক্ষার্থী। তার এই ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তি আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আয়োজিত ২০২৫ ইং সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে অনন্য মেধার স্বাক্ষর রেখে চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই খ্যাতিমান কৃতী শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে- তার পরম মমতাময়ী পিতা-মাতার মায়া-মমতার সিংহাসন আরো সুদৃঢ় করেছে। ছবিতে- শীতের কোলে, চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বন্ধুসহ, ভোলা জেলা সদরের বেবি ল্যান্ড পার্কে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষার বিদ্যা যুদ্ধের বিজয়ী ও বৃত্তি প্রাপ্ত মোঃ তাজওয়ার রহমান প্রান্ত।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

মোঃ তাজওয়ার রহমান প্রান্ত তার প্রাথমিক শিক্ষালয়গূলোর বিদ্যার্জনের লড়াইয়ে বিজয়ী

Update Time : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬