০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২৩ Time View
আনিছুর রহমান : চট্টগ্রামের বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়িহারা মানুষের পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একদল মেরিনার। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে উপজেলার ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
​১৭ জুলাই ২০২৬ ইং, শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলার প্রেম বাজারে আয়োজিত এই কার্যক্রমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরীর নেতৃত্বে এবং সহকর্মী মেরিনারদের নিজস্ব অর্থায়নে এই পুনর্বাসনা কার্যক্রম পরিচালিত হয়। এর আগের সপ্তাহেও একই সংগঠনের পক্ষ থেকে প্রায় ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও বিরিয়ানি বিতরণ করা হয়েছিল।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট পুষ্পা সুলতানা ও অ্যাডভোকেট মেহনাজ সোলায়মান।
​এছাড়াও ত্রাণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক ইসহাক, শহীদ, এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। স্মরণকালের ভয়াবহ বন্যার দুর্দিনে মেরিনারদের এই মানবিক সহায়তাকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনেও তাদের এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং দেশের এই সংকটে সমাজের বিত্তবানদের মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ

Update Time : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬