০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁচতে চায় শিশু খাদিজাতুল কুবরা, সাহায্যের আবেদন
মোঃ জসীম উদ্দীন
- Update Time : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৩ Time View
বাঁশখালী প্রতিনিধি:আমার সোনা মনিকে কিভাবে বাঁচাব? আপনেরা সকলেই একটু হাত বাড়িয়ে দিন’, চোখের পানি মুছতে মুছতে এভাবেই নিজের ১৪ মাস বয়সী অবুঝ সন্তান খাদিজাতুল কুবরাকে বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন এক অসহায় মা ফাতেমা আক্তার।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড, টেকপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার।
মাত্র ১৪ মাস বয়সী নিষ্পাপ এক শিশুর জন্মগতভাবে বাম হাতের কব্জির গোড়ালিতে মেঘা টিউমার হয়েছে। দিন দিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আর অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে চোখের সামনে সন্তানকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছেন তার অসহায় বাবা-মা।
দিনমজুরের ঘরে অসুস্থতার কালো ছায়া শিশুটির মা গৃহিণী এবং বাবা আহমদ উল্লাহ একজন সাধারণ দিনমজুর। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নূন্যতম পুষ্টিকর খাবার জোটানোই যেখানে কষ্টকর, সেখানে বাচ্চার চিকিৎসা ও অপারেশনের মতো ব্যয়বহুল চিকিৎসা করানো এই পরিবারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব।
চিকিৎসকরা দ্রুত অপারেশনের কথা বললেও, টাকার অভাবে থমকে গেছে শিশুটির চিকিৎসা। তবে কি টাকার অভাবে একটি ফুটফুটে শিশুর জীবনের প্রদীপ এভাবেই নিভে যাবে?
সমাজের বিত্তবান, প্রবাসী এবং মানবিক সংগঠনগুলোর সামান্য একটু সহানুভূতি ও আর্থিক সাহায্যই পারে এই অবুঝ শিশুটিকে একটি নতুন জীবন দিতে। ফিরিয়ে দিতে পারে এক মায়ের কোলের হাসি।
সাহায্য পাঠানোর বিকাশ নম্বর- +8801870137768 আহমদ উল্লাহ (শিশুর বাবা)
Tag :





























