১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৮৮ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে উপজেলার সর্বস্তরের প্রবীণদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে প্রবীণদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে কারিতাস কর্মকর্তা সারেন তজুর সঞ্চালনায় এবং প্রবীণ ব্যক্তিত্ব নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, অধ্যক্ষ শহিদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ফকির, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণ ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের প্রতি সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা করা সবার দায়িত্ব।
বক্তারা প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের একাকীত্ব দূর করে পরিবার ও সমাজের মূলধারায় তাঁদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Update Time : ০১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬