০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নাশকতার আশংকায় নাচোলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের আটক
মোঃ নজরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- Update Time : ১২:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫ Time View

মোঃ নজরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১৫ আগস্ট ঘিরে সারাদেশে রেড এ্যালার্ট থাকাকালে নাশকতার আশংকায় নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে আটক করেছে নাচোল থানাপুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে পলাতক আ’লীগের পক্ষ থেকে নাশকতার চেষ্টা হতে পারে এমন আশংকায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে আটক করা হয়েছে।
পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার রাত ২টায় তাঁর নিজ বাড়ি বাইলকাপাড়া থেকে ডিবি পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Tag :























