০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে জেলা রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৩৩৯ Time View

নাটোরে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান শহরের সাহারা প্লাজার সাহারা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রিপোর্টার্স ক্লাব নাটোরের সভাপতি এ্যাডভোকেট আলেক শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা রমজানের তাৎপর্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালিত হয়।
Tag :























