০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোল পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ১২:৩২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ২৪৬ Time View
মোঃ নজরুল ইসলাম,নাচোল উপজেলা সংবাদদাতা ( চাঁপাইনবাবগঞ্জ): শনিবার (১৫মার্চ) জামায়াতে ইসলামী নাচোল পৌর সভার উদ্যোগে বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন পৌর আমির মনিরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র নায়েবে আমির সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহাক, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমির ডাঃ রফিকুল ইসলাম। শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত।
Tag :
























