১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৪ Time View

 বিশেষ  প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে ১০ইং জুলাই শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল। উদ্ধারকৃত যানবাহনসমূহে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ উক্ত যানবাহনসমূহকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও বিষয়টি নিশ্চিত করেন। গ্যারেজের মালিক, তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,৫ আগস্ট ২০২৪-এর দীর্ঘদিন পূর্বে মাধবদী পৌরসভার ৪ (চার)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। পরবর্তীতে ২ (দুই)টি ড্রাম ট্রাক মেরামত শেষে ০৫ আগস্ট ২০২৪-এর পূর্বেই তৎকালীন পৌর মেয়রের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত অবস্থায় থাকলেও ০৫ আগস্ট ২০২৪-এর পর পৌর কর্তৃপক্ষের সঙ্গে উক্ত যানবাহনসমূহের বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করেননি গ্যারেজ মালিক তাজুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার

Update Time : ০৩:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬