নরসিংদীর রায়পুরায় দুই গ্ৰুপের সংর্ষষে নিহত এক
- Update Time : ০১:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৬২ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
আবুনাঈমরিপন: স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলস(১৭) নামে একজন নিহত। রাহাত নামে অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে আহত রাহাত মেথিকান্দা এলাকার রবিউল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ দফায় দফায় হামলা মামলা চলে।

মঙ্গলবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হামলায় আহত রাহাত নামের অপর একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তারা উভয়েই রুবেলের সমর্থক। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে





















