০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওসি’সহ আহত ৪

Reporter Name
  • Update Time : ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ২৪৫ Time View

বিল্লাল হোসেন ,নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও পলাশ থানা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত হয়েছে  ৪ জন । রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন (২৬) ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।

পুলশি ও স্থানীয়রা জানান, বিকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল এর নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখী হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও আঘাতে আহত হয় বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন। এছাড়া হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে আহত হয় পলাশ থানার ওসি মনির হোসেন।  আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ,  ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির একটি অংশ ও ছাত্রদলের মাঝে সংঘর্ষ হয়। এতে থানার ওসিসহ ৪ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওসি’সহ আহত ৪

Update Time : ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫