০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

তার ছিঁড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত: আশুগঞ্জে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

      শেখ মোহাম্মদ ইলিয়াস
  • Update Time : ০৭:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ২ Time View

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে।

এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা দ্রুত বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় মাদরাসা, নিহতদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

আশুগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সতর্কতা: খোলা বা ছিঁড়ে থাকা বিদ্যুতের তার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের পরিস্থিতি দেখলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি।
প্রতিবেদন
শেখ মোহাম্মদ ইলিয়াস
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

তার ছিঁড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত: আশুগঞ্জে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৭:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬