০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠির রাজাপুরে ধানসিঁড়ির তীরে কবি জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৬:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৭ Time View
আমিনুল ইসলাম :  আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অমর এই পঙ্‌ক্তি উচ্চারণে ঝালকাঠিতে পালিত হলো তাঁর ১২৭তম জন্মোৎসব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় ধানসিঁড়ি নদীর তীরে রাজাপুরের উত্তর পিংড়ি গ্রামে অবস্থিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা প্রাঙ্গণে। কবিতাচক্র ঝালকাঠি এবং জীবনানন্দ দাশ জন্ম-মৃত্যু উদ্‌যাপন পরিষদ, রাজাপুর ও ঝালকাঠির যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু. আল আমীন বাকলাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। সঞ্চালনা করেন সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি আলমগীর শরীফ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা কবিতায় জীবনানন্দ দাশ এক অনন্য উচ্চতায় আসীন। তাঁর কবিতায় গ্রামবাংলার প্রকৃতি, ইতিহাস ও মানবমনের গভীর বোধ অনবদ্যভাবে প্রতিফলিত হয়েছে। ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলার প্রকৃতিকে বিশ্বসাহিত্যে এক স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। নতুন প্রজন্মকে তাঁর সাহিত্যচর্চায় আরও সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, জীবনানন্দের জীবন ও কর্মভিত্তিক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ধানসিঁড়ি নদীর তীর। আয়োজকরা জানান, জীবনানন্দের সাহিত্য-ভাবনা ও নান্দনিকতা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ধানসিঁড়ির তীরে কবির স্মৃতিবিজড়িত পরিবেশে জন্মোৎসব উদ্‌যাপন অংশগ্রহণকারীদের মাঝে গভীর আবেগ ও অনুপ্রেরণার সঞ্চার করে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝালকাঠির রাজাপুরে ধানসিঁড়ির তীরে কবি জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত

Update Time : ০৬:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬