০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://sonalishopbd.com/

ঝালকাঠির নলছিটিতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরোধী অভিযান, দুই ড্রাইভারকে জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অনুমোদনহীন  হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক আঞ্জুমান নেছা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অনুমোদনহীন মাত্রার হাইড্রোলিক হর্ষ স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়। একই সঙ্গে শব্দদূষণের ক্ষতিকর দিক ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনেও লাগানো হয় শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://sonalishopbd.com/

ঝালকাঠির নলছিটিতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরোধী অভিযান, দুই ড্রাইভারকে জরিমানা

Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬