০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
চিনিশপুরে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা ও কর্মী সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
- Update Time : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৮ Time View

রেজাউল করিম , জেলা নরসিংদী প্রতিনিধী : নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি,এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা রয়েছেন, আওলাদ হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকার।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল আল মামুন মুন্সী সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ভূঁইয়া,
সভায় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে সভায় স্থানীয় এলাকাবাসী চিনিশপুর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিনের গ্যাস সংকট, রাস্তাঘাটের বেহাল দশা এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার ভোগান্তির কথা উল্লেখ করেন তারা।
এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন এলাকাবাসী।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের সমস্যা ও দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Tag :
























