১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চান্দুরিয়ায় ধানের শীষের গণসংযোগে জনতার ঢল
মোঃ আতিকুর রহমান
- Update Time : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৪২১ Time View

স্টাফ রিপোর্টার , মোঃ আতিকুর রহমান : তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের কাঠালপাড়া এলাকা থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের ধানের শীষের প্রার্থী, মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন।
প্রচার শুরু হতেই এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে তাকে অভ্যর্থনা জানান। কাঠালপাড়াসহ আশপাশের পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। মানুষের চোখেমুখে ছিল আশার আলো, কণ্ঠে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। স্লোগান ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগকালে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন এলাকাবাসীর সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং মনোযোগ দিয়ে শোনেন তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কর্মসংস্থানসহ নানাবিধ বিষয় তুলে ধরেন সাধারণ মানুষ।
এ সময় তিনি বলেন,
“আগামী দিনে ধানের শীষ বিজয় লাভ করলে চান্দুরিয়া ইউনিয়নসহ গোটা তানোর উপজেলার অবহেলিত মানুষের সকল যৌক্তিক সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা হবে। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
গণসংযোগ শেষে এলাকাবাসী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতন্ত্র ও পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Tag :
























