০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

জসীম উদ্দিন
  • Update Time : ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / ১৩৬ Time View

চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধি : মোঃ জসীম উদ্দীন

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ৯৫০ কেজি আলু, একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী উপজেলার এস আলম পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ট্রলিং জাল এবং শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৯৫০ কেজি আলু জব্দ করা হয়। এ সময় বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ করা আলু, ট্রলিং জাল ও বোটের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

Update Time : ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬