https://www.facebook.com/obaidul1991
কালীগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন ফজলুল হক মিলন এমপি
- Update Time : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৩ Time View

কালীগঞ্জ ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ ইউসিসিএ লিঃ বিআরডিবি কর্তৃক আয়োজিত কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার -২০২৬ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ কালীগঞ্জ আসনের এমপি এ.কে.এম ফজলুল হক মিলন।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর জনাব এ.টি.এম কামরুল ইসলাম। াউক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নায়েবুর রহমান (মাসুদ), সভাপতি, কালীগঞ্জ ইউসিসিএ লিঃ বিআরডিবি,কালীগঞ্জ, গাজীপুর এবং সঞ্চালনায় ছিলেন ইসরাত জাহান, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার এবং পরিচালনা পর্ষদের পরিচালক, ইসমাইল হোসেন মোড়ল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মাস্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর ই জান্নাত , পৌর বিএনপির আহবায়ক হোসেন মোহাম্মদ আরমান মাস্টার সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ ,সমবায় সমিতির সাবেক চেয়ারম্যানদয়, পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন মহান জাতীয় সংসদে আমি আপনাদের সংগঠন ও সমিতির সমস্যা তুলে ধরেছি। আপনাদের আরও সমস্যা আছে আপনারা এবিষয়ে আমাকে লিখে জানাবেন সেই বিষয়ে মহান জাতীয় সংসদে ও স স দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলে সমাধান করতে পারব ইনশাল্লাহ। আমি আশা করি কালীগঞ্জে সমবায় সমিতি ও সকল সেবা মূলক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে পারলে বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। বিগত সরকারের আমলে যে ভাবে লুট পাট ও দুর্নীতি হয়েছে সেই ভাবে কোন প্রতিষ্ঠান চলবে না। এবিষয়ে আমি কাওকে ছাড় দিবনা সে যেই হোক। এছাড়াও প্রধান অতিথি নবগঠিত কমিটির সভাপতি ও পরিচালকদের সহ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।



















