১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার কাউন্সিল (সভাপতি- নিজাম উদ্দীন প্রধান, সম্পাদক- ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল)
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০১:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫ Time View

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে জেলা সদরের চুনকা হল সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলার বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা সভাপতি মাওলানা শাহ মহিউদ্দিন হামেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক। কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু নাসের মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট কাজী ইসলাম উদ্দীন দুলাল এবং কেন্দ্রীয় দপ্তর সচিব মাওলানা আব্দুল হাকিম।

বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির চ্যালেঞ্জ ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে আগামী দিনে ইসলামী ফ্রন্টের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।
কাউন্সিলে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। পরে সন্ধ্যায় জেলা কার্যালয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিকের সভাপতিত্বে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব নিজাম উদ্দীন প্রধানকে সভাপতি, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজলকে সাধারণ সম্পাদক এবং মীর জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং জেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :


























