০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : ০১:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ১৮৮ Time View
 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার ৭ই মার্চ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে  উপজেলা আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: দুরুল হোদা আনসারি এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী । এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, একটি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য । তবে সেই ভূমিকা হতে হবে সত্য, ন্যায় ও জনগনের পক্ষে । বিগত সময়ে বিভিন্ন কারনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের অপসাংবাদীকতা দেশের জনগনের কল্যাণের বিপক্ষে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি । তাই বর্তমানে সকল সাংবাদিকদের সকল প্রকার প্রতিবন্ধকতা ও হীনম্মন্যতা কাটিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি । এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহফুজ রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো: আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Update Time : ০১:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫