১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
রামগতিতে ড. আশরাফ আলীর বাসভবনে মোটরসাইকেল বহর নিয়ে তণ্ডব ও লুটপাট
ফিরোজ আলম পরশ
- Update Time : ১২:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৯ Time View

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও উচ্চশিক্ষাবিদ ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাসভবনে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ মে -২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই তাণ্ডব চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রায় ১০০টি মোটরসাইকেলের একটি বিশাল বহর হঠাৎ ড. আশরাফ আলীর বাড়ির সামনে এসে অবস্থান নেয়। হেলমেট পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর শুরু করে। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক, দামি ‘আলী বাবা’ দরজা, জানালার কাঁচ এবং নিরাপত্তার জন্য বসানো সিসি ক্যামেরাগুলো গুঁড়িয়ে দেয়।
কেবল ভাঙচুরেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা; তারা ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিত এই হামলায় তাদের কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ড. আশরাফ আলী চৌধুরী সারু বলেন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালিয়েছে। তারা আমার ঘরের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট ও নষ্ট করেছে। আমি একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
























