০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন, মূলহোতা র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১২:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২৮৩ Time View

রিপোর্টার, ইব্রাহিম হোসেন : ফেসবুকে পরিচয়। এরপর প্রেম। গত ২০ নভেম্বর রাত পৌনে আটটার দিকে প্রেমিকার সাথে প্রথমবার দেখা করতে গিয়েছিল চলতি বছর এসএসসি পাশ করা শিহাব শেখ। শিহাব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। পাশের বান্দুড়িয়া এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার আত্মীয়স্বজনেরা তাকে তাড়া করে। আত্মরক্ষায় শিহাব রাতের অন্ধকারে মাঠের দিকে দৌড় দেয়। একপর্যায়ে সে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন পুকুরে নেমে শিহাবকে মারধর করে। পরে তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিহাবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আইসিইউতে ১২দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ১ নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়। শিহাবের মৃত্যুর পর হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। এর মধ্যে শনিবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।্যাব। এসময় চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার প্রধান আসমি রতন আলীকে গ্রেফতার করে। রতন গোদাগাড়ীর বান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন, মূলহোতা র‍্যাবের হাতে গ্রেফতার

Update Time : ১২:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫