০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে ৩১ নম্বর কূপ খননের উদ্বোধন, যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

শেখ মোঃ ইলিয়াস
  • Update Time : ১২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৪৭ Time View

বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন পেট্রোবাংলা-এর পরিচালক (অর্থ) এ.কে.এম মিজানুর রহমান এবং বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামানিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মি. লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত ২১০ দিনের মধ্যে ৩১ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, কূপটির খনন ব্যয় ধরা হয়েছে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা (মোট ৫,৯৪২,৫০,০০,০০০ টাকা)। ৫,৬০০ মিটার গভীরতার এ কূপটি দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে ৩১ নম্বর কূপ খননের উদ্বোধন, যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Update Time : ১২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬