০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

প্রসঙ্গ – সাংবাদিক

মতামত
  • Update Time : ১০:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২৭ Time View

মোশারফ হোসেন : আমাদের দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট পরিস্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে স্বাস্থ অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. আবু আহাম্মদ শাফী বার্তা দিয়েছেন ।(সূত্র- ফেইস বুক রবিন তাজ ফলোয়ার বুধবার ৪:৩৮ পি এম )।  একজন বিজ্ঞ লোকের মুখে এত নিচুমানের কথা বলা ঠিক হয়নি। ভাবছি রয়স হলে  মানুষের মাথা ঠিকমত কাজ করে না। এজন্য অবসরের দরকার আছে। স্যার সাংবাদিকদের উপর কেন এত রাগ বুঝলাম না। ছোট মুখে বড় কথা বলা ঠিক না। স্যারকে সবিনয়ভাবে বলছি- সাংবাদিক হলেন সেই ব্যক্তি যিনি বিভিন্ন ঘটনা, তথ্য, সাক্ষাৎকার ও খবরা খবর সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রক্রিয়াজাত করে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন বা অনলাইন পোর্টালে প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতায় প্রবেশের জন্য সাধারণত কোনো নির্দিষ্ট বাধ্যতামূলক সনদ বা ডিগ্রি লাগে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Bachelor’s Degree) ডিগ্রি থাকা আবশ্যক। অগ্রাধিকার: সাংবাদিকতা (Journalism), গণযোগাযোগ (Mass Communication), ইংরেজি বা বাংলা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। দক্ষতা: শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা, চমৎকার যোগাযোগ দক্ষতা, সাম্প্রতিক ঘটনাবলীর জ্ঞান এবং সংবাদ লেখার ও তথ্য সংগ্রহের মৌলিক প্রশিক্ষণ থাকা প্রয়োজন। নতুন নীতিমালা: বিভিন্ন দেশে এবং খোদ বাংলাদেশেও বর্তমানে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদদাতা বা সাংবাদিক বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন। পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে, সাংবাদিকতায় সহায়তা করা। বিভিন্ন বয়সের পুরুষ কিংবা নারী সাংবাদিকতাকে অন্যতম মর্যাদাসম্পন্ন পেশারূপে বেছে নিচ্ছেন। তিনি প্রতিবেদক হিসেবেও চিহ্নিত হয়ে থাকেন। যথাযথ গবেষণালব্ধ তথ্য, লেখনী এবং প্রতিবেদন রচনা করে তিনি গণমাধ্যমে উপস্থাপন করেন।সংবাদপত্র, সাময়িকী; ইলেকট্রনিক মাধ্যম হিসেবে টেলিভিশন, রেডিও, প্রামাণ্যচিত্র এবং ডিজিটাল মাধ্যমরূপে অনলাইন সাংবাদিকতায় নিজস্ব সংবাদ প্রচার কিংবা নিজস্ব দৃষ্টিভঙ্গীতে নিরপেক্ষভাবে প্রতিবেদন উপস্থাপন করে থাকেন। একজন প্রতিবেদক তৃণমূল পর্যায় থেকে তথ্যের উৎসমূল অনুসন্ধান করেন, প্রয়োজনে সাক্ষাৎকার পর্ব গ্রহণ করেন, গবেষণায় সংশ্লিষ্ট থাকেন এবং অবশেষে প্রতিবেদন প্রণয়নে অগ্রসর হন। তথ্যের একীকরণ সাংবাদিকের কাজেরই অংশ, যা কখনো কখনো রিপোর্টিং বা প্রতিবেদন হিসেবে চিহ্নিত হয়ে থাকে। ইউনিভার্সিটি অব জর্জিয়ার হেনরি ডব্লিউ কলেজ অব জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ের স্নাতকধারীদের উপর বার্ষিক জরীপ কার্য পরিচালনা করে আসছে। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে (পুয়ের্তোরিকোসহ) এ বিষয়ের স্নাতক কিংবা স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা পূর্ণকালীন চাকরি হিসেবে ত্রিশ হাজার মার্কিন ডলারের বেতনে সংবাদপত্রশিল্পে প্রবেশ করছে; যা ছিল ২০০৬, ২০০৭ এবং ২০০৮ সালের অনুরূপ। সংবাদকর্মী বা সাংবাদিকগণকে কার্যক্ষেত্রে সংবাদপত্র প্রতিনিধি, টেলিভিশন সংবাদদাতা বা বেতার সাংবাদিক ইত্যাদি বিভিন্ন পর্যায়ে বিভাজন ঘটানো হয়েছে। এছাড়াও, অবস্থানের ভিত্তিতেও নামকরণে বিভিন্নতা লক্ষ্য করা যায়। তন্মধ্যে, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি, সংবাদদাতা, ইত্যাদি নামে অভিহিত করা হয়। তারা প্রত্যেকেই স্ব-স্ব মাধ্যমের জন্য সত্য ও বস্তুনিষ্ঠতার সাথে ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ সংবাদ প্রেরণ করে থাকেন। নাগরিক সাংবাদিক হলো সাধারণ নাগরিক হিসেবে “সংবাদ এবং তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি, বিশ্লেষণ এবং প্রচার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে। মফস্বলে অনেক সাংবাদিক আছেন যারা সত্যি তথ্যটি তুলে ধরার জন্য ঘটনাস্থলে যান এবং তথ্য সংগ্রহের জন্য মাঠ-ঘাট, গ্রাম্য জনপদ চষে বেড়ান। সেই সব সাংবাদিকরা চারণ সাংবাদিক নামে জনপ্রিয়তা লাভ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

প্রসঙ্গ – সাংবাদিক

Update Time : ১০:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬