০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ২৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন ও মাছ চুরি

নজরুল ইসলাম
  • Update Time : ০২:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ৫৫ Time View
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ​চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ২৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে বাগানের অভ্যন্তরীণ পুকুর থেকে মাছ ও পেঁপে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাইলকা পাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক নাচোল থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ক্ষতিগ্রস্ত বাগান মালিক আব্দুর রাজ্জাক শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, বিগত ছয় বছর আগে বাইলকা পাড়া এলাকায় ৩০ বিঘা জমি লিজ নিয়ে আম বাগান শুরু করেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তির ছাগল বাগানে প্রবেশ করলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা খোয়াড়ে দেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহলের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হলেও দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে বাগানের ক্ষতি করতে থাকে।
​সর্বশেষ গত ৩১ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানের তারের বেড়া ও নেটজাল কেটে ভেতরে প্রবেশ করে এবং ২৭টি ফলন্ত আম গাছ কেটে সাবাড় করে দেয়। এছাড়া বাগানের পুকুর থেকে মাছ ও পেঁপে লুট করে নিয়ে যায় তারা।
​বাগানের শ্রমিক জমির উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখি অসংখ্য আম গাছ ও মালটা-কমলা লেবু গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি মালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।
​ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, আমি এখানে ব্যবসা করতে এসেছি, কারো সাথে শত্রুতা করতে নয়। তারা আমার প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করেছে। গাছ কাটার প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই জঘন্যতম অপরাধের বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
​এ ঘটনায় গত ২ এপ্রিল আব্দুর রাজ্জাক বাদী হয়ে বাইলকা পাড়া গ্রামের একই পরিবারের আমিরুল ইসলাম, আলাউদ্দিন, সোনালী বেগম ও আকাশ আলীকে অভিযুক্ত করে নাচোল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
​এদিকে, গত ৩ এপ্রিল স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের আত্মীয় শাজাহান আলী সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের হুমকি প্রদান করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাচোল থানাকে অবহিত করা হয়েছে।
​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
​এলাকায় বহিরাগত উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ২৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন ও মাছ চুরি

Update Time : ০২:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬