১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদী ৩ শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৪:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬১ Time View

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-৩ (শিবপুর) আসনের হাঁস মার্কা স্বতন্ত্র এমপি প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার নির্বাচনী অফিসে ৫ইং বৃহস্পতিবার রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে নির্বাচনী অফিসে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ও প্রচারণা সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
Tag :




























