https://www.facebook.com/obaidul1991
চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রম্যমান আদালতের অভিযান, মাদক মামলায় দুই যুবকের কারাদণ্ড
- Update Time : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ৫১ Time View

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অদ্য (২৪ জুন) ২০২৬ ইং বুধবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনসহ বিভিন্ন মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছিল মর্মে অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন তাদের একাধিকবার সতর্ক করলেও তারা প্রভাব খাটিয়ে মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখেন।
বুধবার স্থানীয় জনতা দুই যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। ভিডিও ফুটেজ, স্থানীয়দের সাক্ষ্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিন (৩২)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোজাফফর আহমদের ছেলে মো. সরোয়ার আলম (৩৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।


























