https://www.facebook.com/obaidul1991
কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযান ২ লাখ টাকা জরিমানা কারখানা সিলগালা
- Update Time : ০২:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৪ Time View

কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় অবস্থিত আবদুল্লা এগ্রো ফুড প্রডাক্ট কোম্পানিতে গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মালামাল জব্দ এবং কারখানা টি সিলগালা করা হয়েছে। ১০ মে রাতে র্যাব ও ভোক্তা অধিকার এবং বিএস টি আই সেনেটারী ইন্সপেক্টর সহ দপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ, এবং শিশু খাদ্য উৎপাদন অনুমোদন ছাড়া তৈরী, এবং বিভিন্ন কোম্পানি পন্য অবিকল নকল,তৈরী করা, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায় বলে জানানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কারখানা সিলগালা করে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
























