https://www.facebook.com/obaidul1991
শিবগঞ্জ থানায় এমপি ডক্টর কিয়ামত আলী ইভটিচিংকারি যে দলের হোক তাকে ধরে আইনের আওতায় আনতে হবে
- Update Time : ১২:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ৩৩ Time View

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী সাম্প্রতিক সময়ে ইভটিজিং, নারী হেনস্তা ও সামাজিক অপরাধ সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে থানায় যান এবং এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে অবহিত করেন।
তিনি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান, যাতে ইভটিজিং, নারী হেনস্তা ও এ ধরনের সকল ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি বলেন, “আমাদের শিবগঞ্জে যেন একটি মেয়ে, মা কিংবা বোনও অনিরাপদ বোধ না করে। নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিবগঞ্জে এসব কোনোভাবেই চলবে না।”
এসময় তিনি মাদক কারবার ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধ কঠোরভাবে দমন করার বিষয়েও প্রশাসনকে নির্দেশনা দেন। তিনি বলেন, শিবগঞ্জ থেকে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত সকল অপতৎপরতা সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরো জোর দিয়ে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমানভাবে ব্যবস্থা নিতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “সে যে দলেরই হোক, যদি আমার দলেরও কেউ জড়িত থাকে, তাহলেও তার বিরুদ্ধেও সমানভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
এছাড়াও তিনি শিবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরো বলেন, যদি এসব অনিয়ম ও অপরাধের সঙ্গে প্রশাসনের কোনো ব্যক্তি জড়িত থাকে, তবে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত বা ছাড় দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

















