১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পাঘাচং রেল ক্রসিংয়ে আটকে মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় খাদে

Reporter Name
  • Update Time : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের পাঘাচং স্টেশনের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর কিছু দূরে একটি অবৈধ লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়।
পরিস্থিতি বুঝতে পেরে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরবর্তীতে ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

পাঘাচং রেল ক্রসিংয়ে আটকে মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় খাদে

Update Time : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬