০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নীলফামারীর ডিমলায় সড়কের দু’পাশ দখল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : ০২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ২০৩ Time View

নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বিজয় চত্ত্বর মোড়ে প্রধান সড়কের দু’পাশ ও ড্রেন দখলে নিয়ে সড়ক সংকুচিত করে যান চলাচল-পথচারী মানুষের বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একি সময় হেলমেট পরিধান না করায়,ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালক ও উন্মুক্ত ভাবে বালু বহন করায় একটি ট্রাক্টর মালিককে সহ মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।বুধবার(১৮ জুন)বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।এ সময় সড়কের দু’পাশ ও পাকা ড্রেন থেকে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দিয়ে পরবর্তীতে পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেয়া হয়।এসব জরিমানার মধ্যে জমজম রেস্তোরাঁকে ৫ হাজার,মিঠুন ষ্টোরকে ৩ হাজার,থ্রি স্টার রেষ্টুরেন্টকে ২ হাজার,শাকিল ট্রেডার্সকে ১ হাজার,মোসাদ্দেক পান ষ্টোরকে ৫ শত টাকা,এক মোটরসাইকেল চালককে ১হাজার ও এক ট্রাক্টর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ।এদিকে প্রশাসনের এ ধরণের অভিযানকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা জানান,সড়কের দু’পাশে ও ড্রেনের স্লাপ দখলে নেয়ায় সড়ক সংকুচিত হয়ে প্রায় তীব্র যানজট সৃষ্টি হয়।এতে জনসাধারণ চরম ভোগান্তিতে পরেন।
তাই তারা এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নীলফামারীর ডিমলায় সড়কের দু’পাশ দখল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Update Time : ০২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫