https://www.facebook.com/obaidul1991
নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত আলোচনা করেন উপজেলা নিবার্হী অফিসার
- Update Time : ০২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২৮ Time View

প্রতিনিধি, নরসিংদী জেলা: নরসিংদীর শিবপুরে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। অদ্য ৬ জুলাই ২০২৬ ইং সোমবার বিকেলে শিবপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালীর আয়োজন করার পর উপজেলা পরিষদের হলরুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা

আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিআরডিবির সুবিধাভোগী সদস্যগণ। আলোচনা শেষে ক্ষুদ্রঋণ এর চেক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।























