https://www.facebook.com/obaidul1991
চট্টগ্রামের বাঁশখালীতে চাচার কিরিচের কোপে ভাতিজা মোঃ হাসান নিহত
- Update Time : ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৫২ Time View

বাঁশখালী প্রতিনিধি : গত মঙ্গলবার (১২ মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মাদবি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান(২৪) ওই এলাকার মোঃ বশরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এছাড়া পারিবারিক বিভিন্ন কলহও ছিল। ঘটনার দিন উভয়পক্ষের ধান রাখাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নাছির কিরিচ দিয়ে নিজের আপনা ভাতিজাকে মাথার কোপ মারে। এতে হাসান গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসাপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ভাতিজা।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, অভিযুক্ত নাছিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনার পর অভিযুক্ত চাচা নাসির পলাতক রয়েছে।



























