০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশ-বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদ

রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি
  • Update Time : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৭৯ Time View
রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি : দৌড়ের ছন্দে মুখর রাজপথ, চারদিকে উৎসবের আমেজ। কারও লক্ষ্য দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছানো, কারও অংশগ্রহণ সুস্থ জীবনের প্রত্যয়ে। এমনই বর্ণিল আয়োজনে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। দেশ-বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় তারুণ্য, উদ্দীপনা ও সম্প্রীতির মিলনমেলায়।
শুক্রবার (৯অক্টোবর) সকালে উপজেলা পরিষদসংলগ্ন রেললাইন পাশের সড়ক থেকে আরশিনগর পর্যন্ত অনুষ্ঠিত হয় এ ম্যারাথন। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি সাজানো হয় চারটি ক্যাটাগরিতে—৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২৫ কিলোমিটারের রেস, ১০ কিলোমিটারের রেস এবং শিশু ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক কিলোমিটারের ফ্যামিলি রেস। দৌড়বিদদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। সুস্থ মানুষের অংশগ্রহণেই গড়ে উঠতে পারে সুস্থ সমাজ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৪০০ দৌড়বিদ নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০০-তে, পরের বছর তা ছাড়িয়ে যায় ৮০০। সেই ধারাবাহিকতায় এবার অংশ নিয়েছেন প্রায় এক হাজার দৌড়বিদ।
এ আয়োজনের বিশেষ দিক হলো মানবিক উদ্যোগ। চ্যারিটি পার্টনার অরফান লাভ ফাউন্ডেশনের মাধ্যমে নিবন্ধন ফি-এর একটি অংশ ব্যয় করা হবে এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায়। অর্থাৎ, দৌড়ের এই আয়োজন শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, অসহায় শিশুদের পাশে দাঁড়ানোরও এক প্রয়াস।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ আয়োজনের মধ্য দিয়ে রায়পুরা ম্যারাথন একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাবে। সুস্থ জীবন, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দৌড়ের এই যাত্রা হয়ে উঠবে আরও বিস্তৃত।
রায়পুরার এই আয়োজন যেন মনে করিয়ে দেয়—দৌড়ের সার্থকতা শুধু গন্তব্যে পৌঁছানোয় নয়; বরং সুস্থতা, ঐক্য ও মানুষের কল্যাণে একসঙ্গে এগিয়ে চলার মধ্যেই তার প্রকৃত সৌন্দর্য।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদ রানা, সার্কেল এসপি বায়জিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, ম্যারাথন ডিরেক্টর সবুজ সিকদার সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশ-বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদ

Update Time : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬