০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের মাঝে ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০৪:৪৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন ;চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের মাঝে পুনর্বাসন ও ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৫৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না।” তিনি উল্লেখ করেন, বিএনপিই একমাত্র দল যার তিন প্রধান—প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমান—জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই দলের কর্মী হিসেবে তারা গর্ববোধ করেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি তাঁর বক্তব্যে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগে বাঁশখালী এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও বেড়িবাঁধের উন্নয়নকাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক প্রধান ও বাঁশখালীর কৃতী সন্তান ড. মোহাম্মদ জকরিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে অর্থায়নের বিষয়টি পরিষ্কার করে বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বাঁশখালী উপজেলার এই পরিবারগুলোকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটিয়ার সংসদ সদস্য (এমপি) এনামুল হক, ইদ্রিস মিয়া
চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম পুলিশ সুপার, বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ,
আমিনুর রহমান চৌধুরী ও কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে এলাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের মাঝে ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ

Update Time : ০৪:৪৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬