০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীর কাথরিয়ায় শতাধিক কৃতী শিক্ষার্থী সংবর্ধিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন :
  • Update Time : ১২:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘হুব্বে মোস্তফা (সা.) ফাউন্ডেশন’। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে কাথরিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মাওলানা আইয়ুব কাদেরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুনসুফা আলম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও দি এ্যাপোলো হসপিটাল অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক চিকিৎসক এস এন রাসেল।
সংবর্ধনা সভায় বক্তা প্রদান করেন  মুফতি মাওলানা নেছার উদ্দিন মুনিরী, আইনজীবী মিজানুর রহমান, বাঁশখালী আইনজীবী সমিতির সম্পাদক আইনজীবী মহিউদ্দিন, সমাজসেবক মাওলানা আবদুল মালেক আশরাফী, ডা. আসিফুল হক, এস এম ফোরকান, ব্যাংকার হামিদ ইসলাম, মাওলানা হাসান মুনিরী প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় আরও মনোযোগী করতে এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরে অতিথিরা শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এলাকায় শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে হুব্বে মোস্তফা (সা.) ফাউন্ডেশনের এই আয়োজন স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীর কাথরিয়ায় শতাধিক কৃতী শিক্ষার্থী সংবর্ধিত

Update Time : ১২:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬