https://www.facebook.com/obaidul1991
নরসিংদীর শিবপুরে মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল
- Update Time : ০২:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

বিশেষ প্রতিনিধি , নরসিংদী জেলা: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর মুনসেফেরচর ( ইটাখোলা ) কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন জাপান সরকার এর স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিক এর সার্বিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা প্রদান করা সহ বিভিন্ন সুযোগ,সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্ট ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তারা। অদ্য ১৫ই সেপ্টেম্বর ২০২৬ ইং মঙ্গলবার বিকেল তিনটা সময় উক্ত জাপানি টিমটি উপস্থিত হলে কমিউনিটি ক্লিনিক এর পক্ষ ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক এর জমিদাতা মরহুম সালাহউদ্দিন গাজী জিনু চেয়ারম্যান , এর বড় ছেলে জহিরুল ইসলাম গাজী নিপু, মুনসিফেরচর
Sonali Shop – online shop in Bangladesh
কমিনিউটি ক্লিনিক এর পরিচালনা কমিটির সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য এরশাদ (মেম্বার ),এ সময় উপস্থিত ছিলেন কমিনিটি ক্লিনিক পরিচালনা পরিষদ এর কোষাধ্যক্ষ কারী সাদেক মিয়া , ক্লিনিক এর কর্মরত চিকিৎসক ও স্থানীয় জনসাধারণ। এ ব্যাপারে এরশাদ মেম্বার বলেন,মুনসিফেরচর (ইটাখোলা) এ ক্লিনিক থেকে সর্বস্তরের জনসাধারণ যাতে আরো উন্নত সেবা নিতে পারে সেই চেষ্টা আমার পক্ষ থেকে সর্বসময় থাকবে ইনশাআল্লাহ।
























