https://www.facebook.com/obaidul1991
নওহাটায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতা শরীফ
- Update Time : ০৫:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৭ Time View

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝিগ্রাম এলাকায় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মাঝিগ্রাম এলাকার বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য, নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো.শরিফুর রহমান শরীফ। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি, পরিকল্পনা এবং বাস্তবায়ন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা করেন, সেই সাথে পবা- মোহনপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল হক মিলন, পবা মোহনপুর এবং নওহাটা পৌরসভার উন্নয়ন ও উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের শান্ত থেকে জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলর জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।

আরো উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোঃ তহমান আলী তোহা, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ হাসান আলী, ছাত্রনেতা তুহিন, সিয়াম, মেহেদী প্রমুখ
























