১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৩৩ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মোঃ জসীম উদ্দীন  : বাঁশখালীতে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মো. জাকারিয়া। এ সময় তিনি বলেন, বন্যাকবলিতদের পাশে রয়েছে সরকার। তাদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও দারোগাবাজার টাওয়ার রোডে বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি (বিইএটিএস)-এর উদ্যোগে জরুরি ত্রাণ হিসেবে এ সময় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি তিনি বাঁশখালী উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের বাস্তবায়িত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
বাঁশখালীর বিভিন্ন এলাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সাথে সাথে স্থানীয় মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি উপজেলা প্রশাসন কর্তৃক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬