
মোঃ নাসিরউদ্দিন ,সটাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ব্যবস্থাপনা, সঠিক মজুত ও ডিলারদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ৩টি বিসিআইসি (BCIC) এবং ১টি বিএডিসির (BADC) সারের ডিলারের গোডাউন পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও যুগ্মসচিব) জনাব মো: রেজাউল আলম সরকার। পরিদর্শনকালে সারের কৃত্রিম সংকট রোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতকরণ এবং গোডাউনে সঠিক পরিমাণে সারের মজুত আছে কি না—তা যাঁচাই-বাছাই করা হয়। কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন সার সরবরাহ বজায় রাখতে ডিলারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি অফিসার জনাব কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারগণ। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


























