১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://sonalishopbd.com/
মান্দায় ভীমরুলের চাক পুড়াতে গিয়ে বসতবাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৩:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভীমরুলের চাক পুড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ উদ্দিনের ছেলে এবাদুরের বাড়িতে ভীমরুলের চাক পুড়ানোর সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানা গেছে।তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :






















