https://sonalishopbd.com/
নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট
- Update Time : ০৪:২৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ৩১ Time View

নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, দিক নির্দেশনায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় ২০-৮-২৬ইং আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২-টি পৃথক মামলায় ২-টি প্রতিষ্ঠানকে যথাক্রমে পঁচিশ হাজার (২৫০০০/-) ও ত্রিশ হাজার (৩০,০০০/-)মোট পঞ্চান্ন হাজার (৫৫,০০০/-)টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠান দুটি’র হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিল না, বিএসটিআইয়ের লাইসেন্স নেই,যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন,খুব অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই জাতীয় খাবার উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম করা হয়। এছাড়াও আমদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেন।
























