০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীর সরল ১নং ওয়ার্ডে বেহাল সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটে অন্ধকারে এলাকার ভবিষ্যৎ
বাঁশখালী প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দিন
- Update Time : ০৫:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৩১ Time View

বাঁশখালী প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দিন :চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেহাল যোগাযোগ ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয় ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট এলাকার শিশুদের শিক্ষা ও সামগ্রিক ভবিষ্যৎকে মারাত্মকভাবে ব্যাহত করছে। সাম্প্রতিক সময়ে এই এলাকায় মৎস্যঘের ও লবণমাঠের দখল নিয়ে সংঘাতের পরিবেশও তৈরি হয়েছে
স্থানীয় ছাত্রনেতা সমাজকর্মী এইচএম আব্বাস খান বলেছেন, বাঁশখালী উপজেলার সরল ১নং ওয়ার্ডে ২০ হাজার উপকূলীয় মানুষের বসবাস এবং একমাত্র যাতায়াতের রাস্তার বেহাল দশা।
এই উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নাই স্কুল নাই মাদ্রাসা। তারা যদি শিক্ষার আলো থেকে দূরে থাকে হয়তো এই সমাজ থেকে জন্ম নেবে জলদস্যু বা অপরাধ জগতের বড় কোন অপরাধী।
এই সমাজটা যদি শিক্ষিত না হয় সেটার দায়ভার আপনার-আমার সরকারের এবং প্রশাসনের আমাদের সবাইকে নিতে হবে।
আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই কাদামাটি রাস্তা দিয়েই এই ছোট ছোট শিশুগুলো প্রতিদিন ২ কিলোমিটার পায়ে হেঁটে কিভাবে শিক্ষা আলো গ্রহণের জন্য স্কুলে বা মাদ্রাসায় যাবে!
Tag :













