০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
মাছরাঙা টেলিভিশনের ১৫ বর্ষপূর্তিতে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি এবং শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় নগরীর সিএনবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মাধ্যমে। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় তিনি বলেন, “মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাছরাঙা টেলিভিশন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছে, তার জন্যও অভিনন্দন। আমি প্রত্যাশা করি, মাছরাঙা টেলিভিশন সব সময় দেশের কথা বলবে, জনগণের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে মাছরাঙা টেলিভিশন সংবাদ, বিনোদন ও তথ্যভিত্তিক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের আস্থা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাছরাঙা টেলিভিশনের আগামী দিনের আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
Tag :
























