০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নেসকো হেড অফিস বগুড়ায় স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে ভূমিমন্ত্রীকে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র স্মারকপিল প্রদান

​মোঃ আতিকুর রহমান
  • Update Time : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৩৮ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ বা সম্ভাব্যতা যাচাইয়ের খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’। এ সংক্রান্ত প্রক্রিয়া বন্ধ করে নেসকোর প্রধান কার্যালয় বিভাগীয় শহর রাজশাহীতেই বহাল রাখার দাবিতে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​রাজশাহী মহানগরীর সর্বস্তরের নাগরিকদের পক্ষে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল গত ২৪ জুলাই ২০২৬ তারিখে এই স্মারকলিপিটি হস্তান্তর করেন।
​স্মারকলিপির মূল বিষয়বস্তু ও উদ্বেগ
​স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত পত্রের বিষয়ে জানা গেছে। বিষয়টিকে রাজশাহীবাসীর জন্য একটি ‘অত্যন্ত দুঃসংবাদ’ ও উদ্বেগের কারণ বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা
​তারা জানান, রাজশাহী একটি ঐতিহ্যবাহী বিভাগীয় শহর, যেখানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত। নেসকোর মতো একটি বৃহৎ বিদ্যুৎ বিতরণ ও বিপণন সংস্থার প্রধান কার্যালয় রাজশাহীতে থাকায় তা এ অঞ্চলের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা, সরকারি অন্যান্য কার্যক্রম সমন্বয় এবং স্থানীয় কর্মসংস্থান ও ব্যবসার সাথে গভীরভাবে সম্পর্কিত। এখান থেকে কার্যালয় স্থানান্তরিত হলে তা রাজশাহী অঞ্চলের মানুষের প্রতি চরম অবিচার করা হবে।
​রাজশাহীর উন্নয়নে ঐক্যের ডাক
​স্মারকলিপি প্রদানকালে সদস্য সচিব মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, “রাজশাহীকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে আমরা সব নাগরিক ঐক্যবদ্ধ। রাজশাহী সদর আসনের একজন সম্মানিত সংসদ সদস্য হিসেবে নেসকোর প্রধান কার্যালয় এখানে টিকিয়ে রাখা ভূমি মন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।” রাজশাহীবাসীর প্রতি সুবিচার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তিনি জোর দাবি জানান।
​উপস্থিত ব্যক্তিবর্গ:
​স্মারকলিপি প্রদান কর্মসূচিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম:
মো: ওয়াসিম রেজা (ভারপ্রাপ্ত আহবায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি)
​জনাব মাহবুব সিদ্দিকী (উপদেষ্টা)
​কাজী মোস্তাক হোসেন (উপদেষ্টা ও লেখক)
​জনাব বেলাল হোসেন (যুগ্ম আহ্বায়ক ও লেখক)
​এ কে এম সাকলায়ন মুস্তাক (পিন্টু) (যুগ্ম আহ্বায়ক)
​ড. কামরুজ্জামান (ব্যবস্থাপনা সচিব)
​আব্দুস সোবহান লিটন (সাধারণ সম্পাদক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি)
​জালাল উদ্দিন (যুগ্ম আহ্বায়ক)
​মোঃ সাজ্জাদুল ইসলাম বিপ্লব (যুগ্ম আহ্বায়ক)
​ইকবাল হোসেন বাবু (যুগ্ম আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি)
​শরিফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
​মোঃ শাহাদত হোসেন (আহ্বায়ক)
​আবুল কালাম আজাদ (সদস্য, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি)
​আফতাব হোসেন (আহ্বায়ক, অটো চালক সমিতি)
​মোঃ লিয়াকত আলী (হোটেল ব্যবসা উপদেষ্টা)
​কমিটির নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, রাজশাহীবাসীর স্বার্থক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং নেসকোর হেড অফিস স্থানান্তরের চক্রান্ত বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নেসকো হেড অফিস বগুড়ায় স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে ভূমিমন্ত্রীকে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র স্মারকপিল প্রদান

Update Time : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬