০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
রাজাপুর সদর ৩নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম বিল্লাহ পারভেজ
শহিদুল ইসলাম
- Update Time : ০৩:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৯০ Time View

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ আসন্ন ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩ নম্বর রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. মাসুম বিল্লাহ পারভেজ। এ উপলক্ষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। নিজের প্রচার বার্তায় তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ।’ জনসেবাকে আদর্শ এবং নৈতিক সমাজ গঠনকে অঙ্গীকার হিসেবে তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে চান। মাসুম বিল্লাহ পারভেজ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজাপুর উপজেলা শাখার সভাপতি এবং রাজাপুর উপজেলা সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। এদিকে, তাঁর সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারা চেয়ারম্যান পদে প্রার্থী মো. মাসুম বিল্লাহ পারভেজের জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
শহিদুল ইসলাম মাসুদ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
Tag :
























