০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
রাজাপুরের সোহাগ ক্লিনিক এন্ড হসপিটালের চেয়ারম্যান সোহাগের ছোট ভাই সোহেল হোসেনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন, এলাকার শোকের ছায়া
আমিনুল ইসলাম
- Update Time : ০৮:২৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৫৩ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবীব সোহাগের ছোট ভাই মোঃ সোয়াইব সোহেল দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকাল ৯ টায় রাজাপুর মডেল মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Tag :
























