শিবগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১২:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক একদিনের কর্মশালা শিবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মাজহারুল ইসলামের সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের হলরুমে ০৩ জুন ২০২৬ রোজ বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ড. মাওঃ কেরামত আলী। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ। কর্মশালায় জনসংখ্যা গ্রোথ সেন্টার হাসপাতাল শিক্ষাপ্রতিষ্ঠান প্রশাসনিক ও শিল্প কারখানায় যাতায়াতের উপর গুরুত্ব দিয়ে শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ০৯টি সড়ক নেটওয়ার্ক নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। সড়কগুলোর কোনটি আগে নির্মাণ করা প্রয়োজন এই বিষয়ে এমপি মহোদয় সহ ইউনিয়ন চেয়ারম্যান গোল আলোচনা রাখেন। এ ব্যাপারে আলোচক প্রকৌশলী ফাহিম শাহরিয়ার,জিআইএস স্পেশালিস্ট বেটস বলেন, আমরা আপনাদের কথা শুনলাম এবং নোটে নিলাম আগামীতে পাট বাই পার্ট প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার প্রকৌশল এইচডিডি শিবগঞ্জ ইঞ্জিনিয়ার জনাব হারুন অর রশিদ।
মোঃ জালাল উদ্দীন ,চাঁপাইনবাবগঞ্জ
























