০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডে টিসিবি’র কার্ডধারীরা পণ্য না পেয়ে সাধারণ মানুষের ক্ষোভ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৪১ Time View

জাহিদ  হাসান : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডে টিসিবি’র কার্ডধারীদের মাঝে নির্ধারিত পণ্য বিতরণ না হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক কার্ডধারী পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, সরকার নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নিলেও সঠিক ব্যবস্থাপনা ও তদারকির অভাবে প্রকৃত কার্ডধারীরা বঞ্চিত হচ্ছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। কার্ডধারীরা জানান,

তারা নিয়মিতভাবে টিসিবি’র পণ্য পাওয়ার আশায় অপেক্ষা করেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না হওয়া এবং পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকেই দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু সিন্ডিকেট ও দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতার ভিত্তিতে পণ্য বিতরণ নিশ্চিত করতে হবে। মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডে টিসিবি’র কার্ডধারীরা পণ্য না পেয়ে সাধারণ মানুষের ক্ষোভ

Update Time : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬